নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের একের পর এক অভিযানে সরকারের সাবেক কর্মকর্তাদের বিভিন্ন দুর্নীতির চিত্র বর্তমান উঠে আসছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত কাস্টমস কমিশনার এ. এইচ. এম. শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে ১ কোটি ৬৪ লক্ষ ৭৬হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির নাম ও পরিচয়ের বর্ণনা দেওয়া দেওয়া হয়েছে।
আসামির নাম ও পরিচয় বলা হয়, আসামি এ. এইচ. এম. শাহাবুদ্দীন নাগরী, অবসরপ্রাপ্ত কমিশনার, কাস্টমস, ঢাকা।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ১,৬৪,৭৬,৬৫১/-(এক কোটি চৌষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত একান্ন) টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে এবং দুদকে মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিল করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির তারিখ ০৮আগস্ট২০১৬ ইং এবং সম্পদ বিবরণী দাখিলের তারিখ : তিনি কমিশনের সচিব বরাবর ২৬ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে সম্পদ বিবরণী দাখিল করেন। মামলার বাদী : মোঃ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, দুদক প্রধান কার্যালয় , ঢাকা।
মামলা নং : দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-৬ তারিখ ২১ জুলাই, ২০১৯ ইং।