শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অবশেষে সোহেল তাজের ভাগনে উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
বামে সেীরভ ও ডানে সোহেল তাজ

জার্মান-বাংলা ডেস্ক:সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করা হয়েছে।ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকা থেকে সৌরভকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটা গাড়ি থেকে অপহরণকারীরা তাঁকে নামিয়ে দিয়ে যায়।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সৌরভকে এখন ঢাকায় নেওয়া হচ্ছে।

সোহেল তাজের ভাগনে সৌরভ গত ৯ জুন চট্টগ্রাম থেকে অপহৃত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের বাবা-মা জানান, ১৬ মে বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়ে যায়। তাঁরাই দ্বিতীয় দফা অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের প্রথম থেকে র‍্যাব-পুলিশ ছাড়াও তাঁরা দুটি গোয়েন্দা সংস্থার যুক্ত থাকার কথা বলছেন। তাঁদের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জের ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।

গতকাল বুধবার দুপুরের দিকে ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন নম্বর থেকে তাঁর মায়ের নম্বরে ফোন এসেছিল। লাইভে তাঁর সঙ্গে ছিলেন সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান ও বাবা মো. ইদ্রিস আলী। তাঁর প্রশ্নের জবাবে সৌরভের বাবা-মা বলেন, রাত ২ টা ২০ মিনিটে হোয়াটস অ্যাপ থেকে সৌরভের মা ইয়াসমিনের নম্বরে ফোন আসে। কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ কথা বলেনি। ছিল সুনসান নীরবতা। নম্বরটি খোলা আছে এবং অনবরত তাঁরা সৌরভের নম্বরে ফোন করলেও কেউ ধরছেন না। তাঁরা খুদে বার্তাও পাঠিয়েছেন। এ বিষয়ে চট্টগ্রামের উপকমিশনার (অপরাধ বিষয়ক), গোয়েন্দা বিভাগ (উত্তর) , উপকমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম) ও পাঁচলাইশ থানাকে তাঁরা জানিয়েছেন।

আজ ভোর ছয়টায় ফেসবুক লাইভে এসে সোহেল তাজ জানান, যে জায়গায় তাঁর ভাগনেকে ফেলে রাখা হয়েছিল, সেখান থেকে পুলিশ সুপার তাঁকে নিয়ে এসেছেন। সৌরভ এখন পুলিশ হেফাজতে। তাঁকে ঢাকার পথে আনা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD