শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

অবশেষে লাশ হয়েই বাড়ি ফিরলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্বদেশের মাটিতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-মার দীর্ঘ দুইযুগের আনন্দঘন অপেক্ষায় বিষাদে ছেঁয়ে গেল। সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারের রুহুল আমিন (৩৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। ২৪ বছর পর মাতৃভূমিতে ফিরেছেন রুহুল আমিন। এতে বাবা-মায়ের আনন্দের যেন শেষ নেই। ছেলেকে অভ্যর্থনা জানাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ি ভাড়া করে ছুটে যান তার বাবা-মা ও স্বজনরা। বাবা-মায়ের চোখের সামনে অকাল মৃত্যুবরণ করে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল আমিন।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ স্থানীয় সময় রাত ৮ টার দিকে হবিগঞ্জের মাধবপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানাযায় ।

নিহত রুহুল আমিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগিবাজার খশির নামনগর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় রুহুলের পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, নাগরিকত্বের (গ্রিন কার্ড) আশায় রুহুল আমিনের ২৪টি বছর কেটেছে যুক্তরাষ্ট্রে। অবশেষে নাগরিকত্ব পেয়ে দেশেও ফিরেছেন। কিন্তু জন্মমাটি সিলেটের বিয়ানীবাজারে ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনেই প্রাণ হারান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD