শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

অপহরনের ৩২ ঘন্টা পর অপহৃত উদ্ধার:আটক দুই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯
অপহরণ চক্রের দুই সদস্য আটক

সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি: অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ৩২ ঘন্টা পর অপহৃত রুবেল মিয়াকে গাজীপুর চান্দিনা চৌরাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। সেইসাথে অপহরণের সাথে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে নেত্রকোনার ডিবি পুলিশ। নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছয়আনী নামাপাড়া গ্রামের মৃত সফির উদ্দিনের পুত্র পাভেল মিয়া (২৫) ও পাগলা উপজেলার ডিক্রীভূমি গ্রামের মৃত বুলবুল শেখের পুত্র সুজন উদ্দিন অপু(২৫)।

পুলিশ সুপার জানান, জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক মোঃ আব্দুল্লাহর পুত্র রুবেল মিয়া সিঙ্গাপুর যাওয়ার জন্য ঢাকার একটি ট্রেনিং সেন্টারে সিলিং বোর্ড তৈরীর তিন মাসের প্রশিক্ষণ নিচ্ছিল। ঈদের ছুটি শেষে গত রবিবার বিকালে বাস যোগে ঢাকায় ফেরার পথে বাসের মধ্যেই অপহরণ চক্রের দুই নারীর সাথে পরিচয় হয় রুবেলের। তারা তাকে ভাইয়ের মতো দেখতে বলে আলাপ আলোচনার মাধ্যমে তার সাথে সখ্যতা গড়ে তুলে গাজীপুর চান্দিনা চৌরাস্তায় নিয়ে যায়। তাদের বাসায় থেকে পরের দিন ঢাকায় যেতে বলে রুবেলকে। এরপর সেখানে রুবেলকে নিয়ে মারধর করে তার বাবার কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা চাইলে রুবেলের পিতা আব্দুল্লাহ সোমবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। পরে ডিবি পুলিশের একটি টিম মুক্তিপণের টাকা নিয়ে বিকাল করে মঙ্গলবার চান্দিনা চৌরাস্তায় পৌঁছে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণ চক্রের দুই সদস্য পাভেল ও অপুকে আটক করে।

তাদের কথামতো রুবেলকে উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সাথে জড়িত দুই মেয়ে পালিয়ে যায়। তাদের বাড়ি নাকি নেত্রকোনা জেলায়।
পুলিশ,সুপার আরো জানান, চক্রটি অনেক বড় ধরনের কাজ করে। এরা আরো মানুষকে নিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাদের মূল হোতাদের ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD