শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা যশোর চেম্বার নেতাদের

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫

রমজান সামনে রেখে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশয় না দেয়ার ঘোষণা দিয়েছে যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। আজ এক সংবাদ সম্মলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে কমিটি গঠনেরও ঘোষণি দিয়েছেন তারা। নেতৃবৃন্দ বলেছেন, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে তার সাথে থাকবেন তারা। আজ দুপুর সাড়ে ১২টায় যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে ও নকল, ভেজাল পণ্য বিক্রি না করতে উৎসাহিত করা হবে।

তিনি আরো বলেন, ভোক্তাদের প্রত্যাশা পূরণে রমজানে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের কোন প্রকার প্রশয় দেয়া হবে না। তাদের কোন অপকর্মের জন্য চেম্বার বা কোন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদের সমর্থন দেবে না। বরং আইনে যে শাস্তি আছে সেটার পক্ষে আমাদের অবস্থান থাকবে। পাশাপাশি প্রশাসন বা ট্যাক্সফোর্সের অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি নেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সদস্য কাসেদুজ্জামান সেলিম, ইদুল চাকলাদার, এজাজ উদ্দিন টিপুসহ যশোরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD