শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

অণ্ডকোষ চেপে ভাতিজাকে হত্যা, চাচা-চাচি আটক!

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির একপর্যায়ে অণ্ডকোষ চেপে আজিজুর রহমান (৪৮) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

নিহত আজিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজিজুর রহমানের একটি জমি নিয়ে রফিউদ্দিনের সাথে বিরোধ ছিল। উভয়পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়টি কেন্দ্র করে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম সোমবার সকাল ৬টার দিকে আজিজুরের দ্বিতল বাড়ির স্টিল গেটে গাছিদা, লাঠি নিয়ে হামলা করে। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে গেলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়। এসময় আজিজুরকে তার চাচা (বাবার বৈমাত্রেয় ভাই) রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।

 

আজিজুরের মেঝ ভাই আমিনুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানাভাবে হয়রানি করে আসছিলো।জমিতে আমাদের আবাদও রয়েছে। সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় আমরা কয়েকজন মিলে হাঁটতে যাই। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাজরাখানা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে উঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে জানতে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

তবে, স্থানীয় একজন সাংবাদিক জানান, ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD