শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

২৫ বছরের অপেক্ষার অবসানের পথে, সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। এ সংক্রান্ত ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা পাস হলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি চূড়ান্ত হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি উপস্থাপন করেন। পরে বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৮ জুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এখন বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০০১ সালে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয়টি আর প্রতিষ্ঠিত হয়নি। ফলে প্রায় আড়াই দশক ধরে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি।

বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগের ধারণার পরিবর্তে একটি বহুমুখী সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন অনুষদে শিক্ষা ও গবেষণার সুযোগ রাখা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে এবং অঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থায়ী কমিটির সুপারিশ শেষে বিলটি আবারও জাতীয় সংসদে পাসের জন্য উপস্থাপন করা হবে। সংসদে অনুমোদন পেলে বগুড়ায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD