শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগের ঘটনায় নতুন মোড় এসেছে। কয়েকদিন শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানের পর তাদের সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি জানিয়েছে, শনিবার দিবাগত রাতে সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকায় তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশুকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্যরা তা প্রতিহত করলে তারা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান নেয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকগুলোতে তাৎক্ষণিক কোনো সমঝোতা হয়নি।

পরে সোমবার ভোররাত সাড়ে তিনটার পর বিএসএফ ওই ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD