শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

স্পেনকে পিছনে রেখে শিরোপার দাবিদার ফ্রান্স

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে করা এক আন্তর্জাতিক জরিপে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে উঠে এসেছে ফ্রান্সের নাম। রয়টার্সের উদ্যোগে পরিচালিত এ সমীক্ষায় অংশ নেওয়া অর্থনীতিবিদদের বড় একটি অংশ মনে করছেন, ফাইনালে স্পেনকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে পারে ফরাসিরা।

১১ মে থেকে ৫ জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন অর্থনীতিবিদের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে, ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন।

পূর্বাভাস বাস্তবে রূপ নিলে ১৯৯৮ ও ২০১৮ সালের পর আরও একটি বিশ্বকাপ ট্রফি যোগ হবে ফ্রান্সের অর্জনের তালিকায়। ২০২২ কাতার বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিল দলটি।

জরিপে শিরোপা প্রত্যাশী সেরা পাঁচ দলের তালিকায় ফ্রান্স ও স্পেনের পাশাপাশি জায়গা পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড।

অন্যদিকে, প্রত্যাশার তুলনায় সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স করতে পারে— এমন দলের তালিকায় সবার ওপরে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ ব্রাজিলকে সম্ভাব্য সবচেয়ে বড় ব্যর্থ দল হিসেবে চিহ্নিত করেছেন। এ তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড ও জার্মানি।

ফ্রান্সের সম্ভাবনা নিয়ে লন্ডনভিত্তিক আরবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডির মতে, ২০২২ সালের ফাইনালের আক্ষেপ কাটিয়ে আরও পরিণত ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে মাঠে নামবে ফ্রান্স। তরুণ প্রতিভা ও কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি দলটির শক্তি আরও বাড়াবে বলেও তিনি মনে করেন।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD