শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

সাংস্কৃতিক বন্ধনে যুক্ত ১৩ দেশের শিল্পী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চীন ফেডারেশন অফ লিটারারি অ্যান্ড আর্ট সার্কেল আয়োজিত ১৩তম চীন আন্তর্জাতিক লোকশিল্প উৎসব গত (বৃহস্পতিবার) রাতে চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে শুরু হয়। ৫টি মহাদেশের ১৩টি দেশের শিল্প দল ও চীনা আর্ট ট্রুপের মোট ৫০০ জনেরও বেশি শিল্পী একসঙ্গে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছে।

উৎসবটি ক্যান্টোনিস অপেরা ও ঐতিহ্যবাহী নাচে শুরু হয়। পরে নিউজিল্যান্ডের মাওরি হাকা, যুক্তরাষ্ট্রের পশ্চিমা নৃত্য, জর্জিয়ান লোকনৃত্যসহ ১৩টি দেশের শিল্পীরা বিভিন্ন দিক থেকে বিশ্ব সভ্যতার সমৃদ্ধি ও বৈচিত্র্য প্রদর্শন করে।

এবারের লোকশিল্প উৎসবের প্রতিপাদ্য হল ‘পাহাড় ও সমুদ্র অতিক্রম, একসঙ্গে ভবিষ্যতকে স্বাগতম’। উৎসব চলাকালে শোভাযাত্রা, তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক গ্রুপের ট্যুর, দেশি-বিদেশি শিল্পীদের উৎসব ইত্যাদি কার্যক্রম আয়োজন করা হবে। বিভিন্ন দেশের শিল্প দলগুলো তোংকুয়ান, চুহাই, শেনচেন ইত্যাদি শহরে ভ্রমণ করবে, চমৎকার পরিবেশনার মাধ্যমে একে অপরের কাছ থেকে শিখবে এবং চীন ও বিদেশি সাংস্কৃতিক বিনিময় ও মানুষের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD