শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক:শিক্ষামন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধনের প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাব নেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজে শুধু উচ্চমানের বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী পাঠ্যপুস্তক নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিশেষভাবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

ড. মিলন এ অনুষ্ঠানে ঘোষণা করেন, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির জন্য ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যপুস্তক বাধ্যতামূলক করা হবে এবং নিয়মিত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটোয়ারী, মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD