শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

শস্য বাজার স্থিতিশীল রাখতে আগাম পরিকল্পনায় জোর এনএফএসএ’র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬
সম্প্রতি চীনের জাতীয় খাদ্য ও কৌশলগত মজুদ প্রশাসনের (এনএফএসএ) প্রকাশিত তথ্যে দেখা গেছে যে, ২০২৫ সালের শরৎকালীন শস্য সংগ্রহের সর্বোচ্চ মৌসুম গত এপ্রিল মাসে শেষ হয়েছে। দেশজুড়ে বিভিন্ন শস্য ব্যবসায়ীরা ৩৩৮ মিলিয়ন টনেরও বেশি শরৎকালীন শস্য সংগ্রহ করেছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় একটি তুলনামূলকভাবে উচ্চ মাত্রা। এই সংগ্রহের বৈশিষ্ট্য ছিল দ্রুত অগ্রগতি, সক্রিয় ক্রয়-বিক্রয় এবং ক্রমবর্ধমান মূল্য।
এনএফএসএ-এর শস্য মজুদ বিভাগের পরিচালক লুও শৌ ছুয়ান বলেছেন যে, এই মৌসুমের শরৎকালীন শস্যের ফসল আগেভাগেই কাটা হয়েছে এবং এর মানও সাধারণত ভালো ছিল। কৃষকরা সক্রিয়ভাবে তাদের শস্য বিক্রি করেছেন এবং প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে তা ক্রয় করেছে, যার ফলে একটি শক্তিশালী ক্রয়-বিক্রয় বাজার তৈরি হয়েছে এবং সংগ্রহ মূল্য স্থিতিশীল থেকে ঊর্ধ্বমুখী রয়েছে।
২০২৬ সালের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ শুরু হতে চলেছে। এনএফএসএ গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ পরিস্থিতির বিশ্লেষণ ও মূল্যায়ন জোরদার করবে, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই সংগ্রহ পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা দেবে, গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ কার্যক্রমের জন্য দৃঢ় প্রস্তুতি নেবে এবং শস্য বাজারের স্থিতিশীল কার্যক্রম বজায় রাখতে ও শস্যের মূল্যকে একটি যুক্তিসঙ্গত পর্যায়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাবে।
সূত্র:লিলি-তৌহিদ-আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD