শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক এসব বাংলাদেশিকে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএমের সহযোগিতায় নিরাপদে প্রত্যাবাসন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরত আসা ১৭৪ জনের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব বাংলাদেশি উন্নত জীবনের প্রত্যাশায় অনিয়মিত অভিবাসনপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিলেন। সমুদ্রযাত্রার সময় বিভিন্ন অভিযানে তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তাদের বন্দিজীবন কাটাতে হয়েছে।

লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই, সাক্ষাৎকার গ্রহণ এবং দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আটক থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি আগস্ট মাসে লিবিয়া থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর এটি দ্বিতীয় বড় প্রত্যাবাসন কার্যক্রম। এর আগে ৭ আগস্ট একই প্রক্রিয়ায় ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জন যুক্ত হওয়ায় আগস্ট মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন মোট ৫১৪ বাংলাদেশি।

বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে নাগরিকদের অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। দালাল ও মানব পাচারকারীদের মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভনে না পড়ে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের মতে, নিরাপদ ও বৈধ অভিবাসনপথ অনুসরণ করলেই বিদেশে গিয়ে আটক, মানবেতর পরিস্থিতিতে বন্দিত্ব কিংবা পাচারের মতো ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব।

সূত্র: বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD