শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বিএনপি মানুষের কল্যাণকে সামনে রেখেই রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের উপকারে আসে—এমন কাজ করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে শক্তিশালী করার লক্ষ্যেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের উপকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, সাহাপাড়ায় খাল খননের কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। এতে প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই খাল থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করেন।

সরকারের এই উদ্যোগকে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD