শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

তিনি গতকাল (বৃহস্পতিবার) রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সাথে কথা বলেন। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান মন্ত্রী।

উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, আজ (শুক্রবার) রাত ৯ টা ১০ মিনিটে অসুস্থ এ হজযাত্রীর হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে। ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এ হজযাত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD