শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬

১লা মে ২০২৬ ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক। তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, আবহমানকাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে মিলেমিশে বসবাস করে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, গভীর ধর্মীয় ঐতিহ্য এবং পাহাড়ের মানুষের শান্তিপ্রিয় জীবনবোধ আমাদের জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য অংশ।

মন্ত্রী মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে, মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD