শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠন এবং ‘সবার আগে বাংলাদেশ’ বিনির্মাণে বর্তমান সরকার তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণ ও কিশোরদের মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি নিয়মিত শারীরিক অনুশীলন, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে উঠছে এবং তারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুস্থ সমাজ গঠনের জন্য তরুণদের শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা, শারীরিক সক্ষমতা এবং সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত তরুণদের উদ্দেশে পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, পারিবারিক মূল্যবোধ ও দেশসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের উন্নয়ন ও ইতিবাচক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কারিগরি ও আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা দল)।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD