শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈশ্বিক তেল সংকটে আইইএর নতুন সতর্কবার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, আইইএ’র সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছালেও, ‘প্রয়োজনে’ আরও মজুত ব্যবহার করা আবশ্যক হতে পারে। ১৬ মার্চ (সোমবার), তিনি এই মন্তব্য করেন।

এক ভিডিও বিবৃতিতে বিরোল জানান, বর্তমানে সরকারি এবং বাধ্যতামূলক শিল্প মজুতে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ব্যারেলের বেশি তেল রয়েছে। এই দফার মজুত ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, সদস্য দেশগুলোর সামগ্রিক মজুত মাত্র প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে।

বিরোল বলেন, বিশ্ববাজারে বর্তমান সরবরাহ ঘাটতি ১৯৭৩ সালের তেল সংকটের সময়কার ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। তেলের বাজার স্থিতিশীল করার জন্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে আইইএ ঘোষণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর সৃষ্ট বৈশ্বিক তেল সরবরাহ সংকট মোকাবিলায় এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ব্যারেল কৌশলগত পেট্রোলিয়াম মজুত ছাড়তে সম্মত হয়েছে।

সূত্র:লিলি-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD