শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে জেরুজালেমে রক্ষণশীল ইহুদির বিক্ষোভ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ইসরায়েলে বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে রাজধানী জেরুজালেমে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির কট্টর রক্ষণশীল বা আল্ট্রা-অর্থোডক্স (হারেদি) ইহুদিরা। বৃহস্পতিবার প্রায় দুই লাখ ধর্মপ্রাণ হারেদি পুরুষ শহরের প্রধান প্রবেশপথ অবরোধ করে বিশাল মিছিল বের করেন।

বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন। তারা স্লোগানে জানান, “আমরা জেলে যেতে রাজি, কিন্তু সেনাবাহিনীতে যোগ দেব না।” তাদের দাবি, ধর্মগ্রন্থ তোরা অধ্যয়ন করাই জীবনের প্রধান কর্তব্য।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে তুলে ধরেন ব্যানার ও পোস্টার, যেখানে লেখা ছিল—“তোরা-র পক্ষে জনগণ” ও “ইয়েশিভা বন্ধ মানে ইহুদিবাদের মৃত্যু।” কিছু এলাকায় বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দিলে শহরের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ২০১৪ সালের পর এই প্রথম “মার্চ অব দ্য মিলিয়ন” নামে হারেদি সম্প্রদায়ের সব শাখা একত্রে এমন বৃহৎ বিক্ষোভে অংশ নেয়। বর্তমানে ইসরায়েলে প্রায় ১৩ লাখ কট্টর রক্ষণশীল ইহুদি রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ। তারা দীর্ঘদিন ধরে সেনা নিয়োগের বিরোধিতা করে আসছে, কারণ তাদের মতে, পূর্ণকালীন ধর্মীয় পাঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল, যারা ধর্মীয় পাঠে পূর্ণ সময় নিয়োজিত থাকবে, তারা বাধ্যতামূলক সেনা সেবার বাইরে থাকবে। কিন্তু ২০২৪ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দেয় যে, অন্য নাগরিকদের মতো হারেদি যুবকদেরও সেনাবাহিনীতে যোগ দিতে হবে।

এই রায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট সৃষ্টি করে। সেনা নিয়োগ বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তের প্রতিবাদে গত জুলাইয়ে কট্টর রক্ষণশীল দল ইউনাইটেড তোরা জুডাইজম (ইউটিজে) জোট ছাড়ার ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এই ইস্যু ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে নেতানিয়াহুর অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD