শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

বন্ধ পাটকল চালু ও পাটখাতের উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে সরকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম শনিবার পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্প পরিদর্শনের সময় জানিয়েছেন, সরকারের লক্ষ্য পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা এবং বন্ধ পাটকলগুলো শিগগিরই পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

প্রতিমন্ত্রী বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের পরিচিতি বৃদ্ধিতে এই সোনালি আঁশ একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান সরকারের নেতৃত্বে এই খাত পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০০১ সালের প্লাস্টিক নিষিদ্ধকরণের ধারাবাহিকতায় পাট ও চটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকারি দফতরে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ক্ষেত্রে পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি এবং গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD