শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

“ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বা স্বজনপ্রীতির স্থান নেই। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, দুই সমাজসেবক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিশেষ যাচাই-টিম গঠন করা হবে। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তি হলো নির্ভুল পরিসংখ্যান। এ কারণে পরিসংখ্যান ব্যুরোর তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ডাটাবেজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও নির্ভুল করার প্রয়োজনীয়তা রয়েছে। “সঠিক তথ্য না থাকলে সঠিক নীতি নির্ধারণও সম্ভব নয়”—যোগ করেন তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বরিশাল দক্ষিণাঞ্চলের কেন্দ্রবিন্দু হলেও উন্নত চিকিৎসা এখনও সীমাবদ্ধ। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিক প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর এবং জরুরি দুর্ঘটনা ব্যবস্থাপনার জন্য ট্রমা সেন্টার স্থাপন এখন সময়ের দাবি বলে তিনি মত দেন।

সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার ফারজানা ইসলাম বক্তব্য দেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD