শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

ফেরিতে ওঠার সময় দুর্ঘটনা, নদীর তলদেশ থেকে বাস উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে, যখন কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় ভারসাম্য হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়।

দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর গভীর পানির নিচে থাকা বাসটি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে উপরে তোলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীরে ডুবে থাকা বাসটি তুলতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উদ্ধারকারীদের।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী সাঁতরে বা অন্যভাবে প্রাণে বাঁচলেও অনেকেই নিখোঁজ হন, যাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয় এসব মরদেহ।

উদ্ধার অভিযানে অংশ নেয় বিআইডব্লিউটিএর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা। এছাড়া স্থানীয় অভিজ্ঞ ডুবুরিরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD