শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এ বাস্তবতায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই গণিত ও বিজ্ঞানের ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।

তিনি জানান, শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-দর্শন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তি উদ্ভাবকদের প্রস্তুত করতে সহায়ক হবে।

তিনি বলেন, ম্যাথ ল্যাব শুধু গণিত শেখার একটি নতুন পদ্ধতি নয়, বরং এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও বাস্তবমুখী চিন্তার বিকাশে সহায়ক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD