শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ভোরে সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে একদল মানুষ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। স্থানীয় সীমান্তবাসীরাও এ সময় সহযোগিতা করেন। ফলে তাদের বাংলাদেশে প্রবেশ করা সম্ভব হয়নি।

জানা গেছে, প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, স্থানীয়দের সহযোগিতায় বিজিবি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

এদিকে প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন জানান, সীমান্তে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা শনাক্ত হওয়ার পর তা প্রতিহত করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD