শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রযুক্তি ও অর্থায়নের সমন্বয়ে নতুন দিগন্তের সন্ধান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চীনের বেইজিংয়ে শুরু হয়েছে ‘২০২৬ বৈশ্বিক দক্ষিণ অর্থায়নকারীদের সম্মেলন’। ‘বৈশ্বিক দক্ষিণে আলোকপাত’ প্রতিপাদ্যে বুধবার এই সম্মেলনের উদ্বোধন হয়।

মূল অধিবেশনে বক্তব্যে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর কণ্ঠ ও উন্নয়ন চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে সংস্থাটি।

বেইজিংয়ের উপ-মেয়র শুন শুয়ো বলেন, শহরের অর্থনীতিতে আর্থিক খাত একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দক্ষিণের দেশগুলোর সঙ্গে আর্থিক সহযোগিতা বাড়াতে বেইজিং উন্মুক্ততার নীতিতে সবসময় অটল থাকবে। এ ক্ষেত্রে ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রযুক্তি ও অর্থায়নের সমন্বয়, সবুজ অর্থায়ন এবং আর্থিক খাত গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর লু লেই বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত দেশগুলোতে সবুজ ও স্বল্প-কার্বন বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। সবুজ অর্থায়নের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্মেলনে নিকারাগুয়ার উন্নয়ন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আজারবাইজানের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোরামের আয়োজক সিনহুয়া নিউজ এজেন্সি।

তথ্য ও ছবি: সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD