শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

প্রথম মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী: ‘জনগণের রায় সম্মান করতে মেনিফেস্টো বাস্তবায়ন জরুরি’

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়ে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ নতুন সরকারের কাছ থেকে বড় পরিবর্তনের আশা করছে। প্রশাসনের সক্রিয় সহযোগিতা ছাড়া এই প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় তিনি বলেন, “প্রতিটি সরকারি কর্মচারী সরকারের কর্মকাণ্ডের অংশীদার। আমরা সবাই মিলে কাজ করলেই জাতিকে সুশৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।” তিনি যোগ করেন, জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপির ঘোষিত মেনিফেস্টোর প্রতি সমর্থন জানিয়েছে, তাই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এ সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, ক্রীড়া—সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নয়ন উদ্যোগে কর্মকর্তাদের আন্তরিক অংশগ্রহণ কামনা করেন তিনি। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য রাখেন এবং মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের দায়িত্ব ও কাঠামো নিয়ে উপস্থাপনা দেন।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD