শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 বিদেশি পর্যটক আকর্ষণে বড় পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটি ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালু করেছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভ্রমণকারীরা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ অনুমোদন নিয়ে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। তবে যাত্রার আগে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

ফ্রি ভিসা সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান ও অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা সরকারের তথ্যমতে, এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এর আওতায় পর্যটকরা দুইবার দেশটিতে প্রবেশ করতে পারবেন। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে অতিরিক্ত ফি দিয়ে ভিসা নবায়নের সুযোগ থাকবে।

এদিকে মালদ্বীপের নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা এখন পর্যটন খাতকে প্রধান অগ্রাধিকার দিচ্ছে। ফ্রি ভিসা নীতির মাধ্যমে দেশটি আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়াতে চায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD