শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন : সিইসি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভোটগ্রহণ থেকে শুরু করে ফল গণনা পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণযোগ্য থাকবে। তিনি দাবি করেন, কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বুধবার অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সিইসি আরও জানান, এবার প্রথমবারের মতো দেশের বাইরে বসবাসকারী ভোটারদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেক প্রবাসী ইতোমধ্যেই এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যালটপত্র নিরাপদে দেশে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন। লিঙ্গ, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, প্রায় ১৬০ জন বিদেশি সাংবাদিক নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। স্থানীয়-আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কমিশনের নির্দেশিকা অনুসরণ করে মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিবেদন ও বিশ্লেষণে নির্বাচনের সামগ্রিক চিত্র ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। ভোটের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার প্রতি কমিশন প্রতিশ্রুতিবদ্ধ—এমন কথাও যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD