শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ইসরায়েল- আমিরাত থেকে কর্মকর্তাদের সরাচ্ছে অস্ট্রেলিয়া

নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ইসরায়েল- আমিরাত থেকে কর্মকর্তাদের সরাচ্ছে অস্ট্রেলিয়া
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এ নির্দেশ জারি করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, শুধুমাত্র জরুরি দায়িত্বে থাকা কর্মকর্তারা আপাতত ওই দুই দেশে অবস্থান করবেন। তাদের কাজ হবে সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা দেওয়া এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

অস্ট্রেলীয় সরকার নাগরিকদের উদ্দেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। পেনি ওয়াং নাগরিকদের উদ্দেশে বলেন, সুযোগ থাকলে এবং পরিস্থিতি নিরাপদ থাকলে দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত।

সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD