শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রিজভীর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর মাধ্যমে ভিন্নমত দমন এবং একটি পরিকল্পিত ভয়ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, যা দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, একটি সংগঠিত গোষ্ঠী—যাদের তিনি ‘বট বাহিনী’ নামে উল্লেখ করেন—পরিকল্পিতভাবে নারীদের হেনস্তার সঙ্গে জড়িত। পাশাপাশি ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক মতের মানুষদের বিরুদ্ধে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশের ইতিহাস ও সামাজিক বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের সঙ্গে সঙ্গে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। এ ধরনের রাজনীতি সমাজে বিভাজন বাড়ায় এবং গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করে বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD