শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে চীন-কম্বোডিয়ার নতুন উদ্যোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

২২ এপ্রিল (বুধবার), চীন-কম্বোডিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘২+২’ কৌশলগত সংলাপ-ব্যবস্থার প্রথম সভা নমপেনে অনুষ্ঠিত হয়। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ও প্রতিরক্ষামন্ত্রীদ্বয় এতে অংশগ্রহণ করেন। সভায় দু’পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিসহ অনেক বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করে এবং ব্যাপক মতৈক্যে পৌঁছায়। সভায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, জটিল ও কঠোর বৈশ্বিক পরিবেশের মুখে, চীন ও কম্বোডিয়া কৌশলগত সচেতনতা বজায় রেখেছে; পরস্পরকে সাহায্য ও সমর্থন করে আসছে; পারস্পরিক আস্থা মজবুত করছে; এবং দ্বিপক্ষীয় কৌশলগত দৃঢ়তা জোরদারে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং গত এপ্রিল মাসে কম্বোডিয়া সফর করেন, দেশটির নেতার সাথে গভীর ও কৌশলগতভাবে মতবিনিময় করেন এবং নতুন যুগে দু’দেশের সার্বক্ষণিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ার পথে নতুন অধ্যায় শুরু করেন। তখনই দু’দেশের নেতৃবৃন্দ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, চীন-কম্বোডিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘২+২’ কৌশলগত সংলাপ-ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা দু’পক্ষের পারস্পরিক কৌশলগত আস্থা জোরদার এবং কৌশলগত সমন্বয় উন্নত করতে নতুন প্রাণশক্তি যোগাবে। উক্ত ব্যবস্থার প্রথম সভার আয়োজনে এটা স্পষ্ট যে, দু’দেশের লৌহকঠিন বন্ধুত্ব এবং কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর দু’পক্ষই অনেক গুরুত্ব দেয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কম্বোডিয়ার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে চীন অব্যাহতবাবে সমর্থন দেবে। কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসনের কাজে চীন মানবিক সমর্থন দিয়ে যাবে এবং দারিদ্র্যবিমোচনের সহযোগিতামূলক মডেল প্রকল্প বাস্তবায়নে সমর্থন যুগিয়ে যাবে। চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন সভায় বলেন, বতর্মানে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল ও পরিবর্তনশীল। চীন কম্বোডিয়ার সাথে একযোগে পারস্পরিক সামরিক নিরাপত্তা আস্থা উন্নত করতে এবং নতুন যুগে দু’দেশের সার্বক্ষণিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ার জন্য আরও বড় অবদান রাখতে আগ্রহী। সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD