শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি এবং দেশের উপপ্রধানমন্ত্রী তিন সুয়ে সিয়াং, গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত, তুর্কমেনিস্তান সফর করেন। সফরকালে তিনি ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন; সেদেশে গণকমিটির চেয়ারম্যান গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং প্রেসিডেন্ট সারদার বার্দিমুহামেদভের সঙ্গে আলাদাভাবে দেখা করেন। এ ছাড়া, সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে সভাপতিত্ব করেন। ফুশিং গ্যাস ফিল্ড প্রজেক্টের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিং সুয়ে সিয়াং জানান, এ প্রকল্পটি নিয়ে দু’দেশের নেতৃবৃন্দ গভীরভাবে আশাবাদী।

এটি দু’দেশের জনগণের অভিন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ। এ প্রকল্প দু’পক্ষের মধ্যে জ্বালানির সহযোগিতাকে এগিয়ে নেবে। গুর্বাঙ্গুলি বার্দিমুখাম্মেদভ এবং সারদার বার্দিমুহামেদভের সাথে বৈঠকের সময় তিং সুয়ে ছিয়াং বলেন, দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’দেশের সম্পর্কের দ্রুত ও স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে রূপান্তরিত হয়েছে।

চীন-তুর্কমেনিস্তান সহযোগিতা কমিটির সপ্তম সম্মেলনে তিনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মত বিনিময় করেন এবং আগামী পর্যায়ের সহযোগিতামূলক পরিকল্পনা তৈরী করেন। এ ছাড়া, দু’পক্ষের মধ্যে একে অপরের দেশে সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ; এআই, পরিবহন, ঐতিহ্যবাহী চিকিত্সা ও ওষুধসহ একাধিক খাতে সহযোগিতামূলক দলিলও স্বাক্ষরিত হয়। সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD