শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক সমন্বয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। অপরদিকে জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি সাইডা শিনিচি।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএফডির কর্মকর্তারা জানান, ২০২৩ সাল থেকে দুই দেশের ধারাবাহিক আলোচনার ফলেই এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাদের মতে, চুক্তিটি শুধু পারস্পরিক আস্থার প্রতীকই নয়, বরং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতারও বড় অর্জন। এটি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়।

চুক্তিটি জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী সম্পাদিত হয়েছে, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশের সুরক্ষা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যৌথ গবেষণা, উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে।

এতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে এই সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা মনে করেন।

চুক্তির ফলে সামরিক বিশেষজ্ঞ বিনিময় এবং পারস্পরিক প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD