শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার এই জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সরকারি ও বেসরকারি উভয় খাতেই ছুটি কার্যকর করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানিকে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় ইকুয়েডর। এই জয়ের পর দেশজুড়ে উদ্‌যাপনের আবহ তৈরি হয়।

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে এবং ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছে। সেই অর্জন উদ্‌যাপনের অংশ হিসেবেই সরকারি ও বেসরকারি খাতে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে।

ম্যাচটি সরাসরি মাঠে বসে উপভোগ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের জয় প্রত্যক্ষ করেন।

জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ের মাধ্যমে ইকুয়েডর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD