শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব ও বৈশ্বিক শাসনব্যবস্থা: ব্যাচেলেট-হান চেং বৈঠকে সহযোগিতার বার্তা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের অন্যতম প্রার্থী মিশেল ব্যাচেলেটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবারের ঐ বৈঠকে হান চেং বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে মানুষের স্থায়ী শান্তি এবং সম্মিলিত সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির জন্য একটি ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার চারটি বৈশ্বিক উদ্যোগ-গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ— পেশ করেছেন, তা মূলত জাতিসংঘ সনদের মূল স্পিরিট বা চেতনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

হান চেং আরও বলেন, জাতিসংঘ যাতে বৈশ্বিক ক্ষেত্রে তার মূল ভূমিকা পালন করে যেতে পারে, সে লক্ষ্যে চীন সব পক্ষের সাথে কাজ করতে এবং একটি আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় সমর্থন বজায় রাখতে প্রস্তুত।
বৈঠকে মিশেল ব্যাচেলেট বহুপাক্ষিকতা এবং জাতিসংঘের সার্বিক কার্যক্রমের প্রতি চীনের দীর্ঘমেয়াদী ও দৃঢ় অঙ্গীকারের উচ্চ প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ— শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকারের সুষম অগ্রগতিতে চীনের ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া, সদস্য রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেওয়ার নীতি বজায় রাখা এবং সংস্কারের মাধ্যমে জাতিসংঘের গুণগত মান ও দক্ষতা বাড়াতে চীনের সমর্থনেরও প্রশংসা করেন তিনি।

ব্যাচেলেট জানান, জাতিসংঘের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সমুন্নত রাখতে এবং বিশ্বমঞ্চে এর ভূমিকা যৌথভাবে আরও শক্তিশালী করতে তিনি চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

তথ্য ও ছবি: সিনহুয়া

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD