শিরোনাম :
পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

জলধারা পুনরুদ্ধারেই নজর, দেশের কৃষি উন্নয়নে বড় পদক্ষেপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশব্যাপী জলধারা পুনরুদ্ধারে সরকার যে বিস্তৃত পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবে বরিশালের কপালতলী খালের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রবিবার সকাল ১১টায় গৌরনদী উপজেলার কাঁদাপাশা এলাকায় এ কাজের উদ্বোধন করেন।

তিনি জানান, পানি ব্যবস্থাপনা উন্নয়নে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। খুব শিগগিরই জাতীয় পর্যায়ে এ উদ্যোগের উদ্বোধন হবে।

মন্ত্রী বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলাজুড়ে সেচ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এসব খাল পুনঃখনন করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে।

তিনি স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে খাল খননের ফলে খাদ্য উৎপাদনে দেশ আত্মনির্ভরতা অর্জনের পথে এগিয়েছিল। কিন্তু খালগুলো পরবর্তী সময়ে ভরাট হওয়ায় তা বিঘ্নিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও সেই উদ্যোগ পুনরায় শুরু হওয়ায় কৃষকের জমিতে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, খাল খননের পাশাপাশি বনায়ন কর্মসূচিও বাস্তবায়িত হচ্ছে, যা পরিবেশরক্ষায় সহায়ক হবে।

গণতান্ত্রিক পদ্ধতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, দলীয় রাষ্ট্রের পথে নয়, জনগণের মতামতেই রাষ্ট্র পরিচালিত হবে। ভবিষ্যৎ নির্বাচনেও জনগণের রায়কে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD