শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

চীন-ফিলিপাইন বিরোধে মার্কিন হস্তক্ষেপে উদ্বেগ বেইজিংয়ের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

দক্ষিণ চীন সাগর সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রকাশিত বিবৃতি নিয়ে চীনা মুখপাত্র লিন চিয়ান বলেন, সংশ্লিষ্ট সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে চীন দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। সেটা চীনের বৈধ অধিকার রক্ষার পদক্ষেপ। চীন দৃঢ়ভাবে ভৌগলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থরক্ষা করে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সামুদ্রিক বিরোধ সমাধান করবে। যেকোনও হুমকি ও উস্কানি নিরর্থক এবং ব্যর্থ হবে। আজ (বুধবার) বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিন চিয়ান বলেন, বিভিন্ন তথ্য প্রমাণ করে যে ফিলিপাইনই প্রথম উস্কানি প্রদানকারী দেশ, যেটি সমুদ্রে বিপদ তৈরি করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে। যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে, চীনের বৈধ অধিকার রক্ষার পদক্ষেপকে কলঙ্কিত করে এবং মার্কিন-ফিলিপাইন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দিয়ে চীনকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, যা আবারও ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দেওয়া এবং দক্ষিণ চীন সাগরকে স্বভাবিক অবস্থা ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের খারাপ উদ্দেশ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকির উৎস।

সূত্র:তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD