শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চীনে বিনিয়োগ আরও বাড়বে: জার্মানি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সবুজ রূপান্তর ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার দলিল স্বাক্ষর, চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গভীর আলোচনা, চীনের বসন্ত উৎসব গালার মঞ্চে ওঠা হিউম্যানয়েড রোবটের কুংফু চর্চা উপভোগ—সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের চীন সফরটি এভাবেই অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই দুই দিনের সফরে চীনে থাকা জার্মান প্রতিষ্ঠানগুলো কী কী ইঙ্গিত পেয়েছে?

উত্তর ও উত্তর-পূর্ব চীনের জন্য নিযুক্ত জার্মান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অলিভার ওহমে বলেন, জার্মান চ্যান্সেলরের সফরসঙ্গী হওয়া জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্য সংখ্যা, তাদের জ্যেষ্ঠতার স্তর এবং শিল্পের পরিধি—এসব কিছু নিশ্চিতভাবেই জার্মানি-চীন ব্যবসায়িক বাস্তুতন্ত্রের প্রতি একটি ইতিবাচক সংকেত দিচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতার ভবিষ্যৎ মূলত উদীয়মান বা উন্নত প্রযুক্তি—যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন এবং স্মার্ট উৎপাদন দ্বারাই ত্বরান্বিত হবে।”

বিএমডব্লিউ গ্রুপের চেয়ারম্যান অলিভার জিপসে বলেন, “প্রথমবারের মতো চীন সফরে অংশ নিতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। চীন বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি (অটোমোবাইল) বাজার এবং আমাদের শিল্পের উদ্ভাবনী প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ারহাউস (শক্তিকেন্দ্র)। এবারের সফর সংলাপ, সহযোগিতা, পারস্পরিক আস্থা ও ‘উইন-উইন’ বা পারস্পরিক বিজয়ের সহযোগিতারই ইঙ্গিত দিচ্ছে।”

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD