শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

২০২৬ সালের সাধারণ সরকারি বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইউয়ান নির্ধারণ করেছে চীন, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। মঙ্গলবার বেইজিংয়ে এ তথ্য জানান চীনের জাতীয় গণকংগ্রেসে (এনপিসি) পিপলস লিবারেশন আর্মি ও সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদলের মুখপাত্র চাং সিয়াওকাং।

তিনি জানান, মোট বাজেটের মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্যয় ১.৯১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের বাস্তবায়িত বাজেটের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি।

চাং বলেন, চীন জাতীয় প্রতিরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বিত বিকাশের নীতি অনুসরণ করে প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার পাশাপাশি চীনা বৈশিষ্ট্যের সামরিক আধুনিকায়নের প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা ব্যয় ধীরে ধীরে বাড়ানো হয়েছে।
মুখপাত্র বলেন, এ বছরের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় প্রধানত চারটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে সামরিক আধুনিকায়ন জোরদার করা, যৌথ সামরিক অভিযান ব্যবস্থার উন্নয়ন, উন্নত অস্ত্র ও প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক বাহিনীর দক্ষতা উন্নয়নে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জোরদার, মানবসম্পদ নীতি উন্নয়ন এবং উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদার সেনা সদস্য তৈরি করা।
তথ্য ও ছবি: সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD