শিরোনাম :
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি

চীনের অর্থনীতিতে বিশ্বজুড়ে আস্থা বৃদ্ধি: সিজিটিএন জরিপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়, নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে যৌথভাবে একটি আন্তর্জাতিক গণজরিপ পরিচালনা করা হয়েছে। গত তিন বছরে বিশ্বের ৪৬টি দেশের মোট ৪৭ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়, যেখানে উন্নত দেশগুলোর পাশাপাশি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোও অন্তর্ভুক্ত ছিল। ১৮ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মতামতের ভিত্তিতে এই জরিপটি করা হয়েছে, যা প্রতিটি দেশের বয়স ও লিঙ্গভিত্তিক জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জরিপে দেখা গেছে, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা চীনের অর্থনীতির শক্তিশালী অবস্থানের প্রশংসা করেছেন। ৮৯.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ ছাড়া, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন ৮৬.৪ শতাংশ মানুষ।

বৈশ্বিক একাধিপত্য ও বাণিজ্য সংরক্ষণবাদের মাঝেও জরিপে অংশগ্রহণকারীরা চীনের বাজারের সম্ভাবনা এবং উন্মুক্তকরণ নীতির প্রশংসা করেছেন। জরিপে ৭২.৬ শতাংশ উত্তরদাতা চীনকে একটি উন্মুক্ত বাজার হিসেবে দেখেন। ৭৯.৮ শতাংশ মনে করেন, চীনের বিশাল বাজার তাদের নিজ দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। একই সংখ্যক উত্তরদাতা বিশ্বাস করেন, চীনের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। পাশাপাশি, ৭৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের সঙ্গে ব্যবসা করে তাদের দেশ লাভবান হয়েছে।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD