শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ইউএনওডিসি (United Nations Office on Drugs and Crime) ও ইন্টারপোল (International Criminal Police Organization)-এর যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠতিব্য দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ, ২০২৬) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী ০৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন সহ মন্ত্রী ‘Global Fraud Response Mechanism’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘National Commitments/Pledges on Combating Fraud’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

তাছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে UNODC এর নির্বাহী পরিচালক John Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Rt Hon Lord Hanson এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৪:৫০ টায় ইথিওপিয়ান এয়ারলাইনসের ET 679 ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ২০২৬ তারিখ ভোর ০৫:৩৫টায় তার্কিশ এয়ারলাইনসের TK 712 নং ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD