শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তবে হতাহত অথবা ভবনে কেউ আটকে পড়েছে কিনা এই বিষয়গুলো এখনো জানা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD