শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে: দীপেন দেওয়ান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ফুটবল ও জাতীয় পর্যায়ের অন্যান্য খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা চাই আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মননশীল ও ক্রীড়ামোদী হয়ে উঠুক। মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মাঠমুখী হতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশা করি, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পাহাড়ের বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা বনাম কাপ্তাই উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি সদর উপজেলা।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন ও মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিমসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মন্ত্রী দীপেন দেওয়ান চমৎকার এই আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD