শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

খাগড়াছড়ি নিয়ে অভিযোগের জবাব দিল নয়াদিল্লি

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি উত্তপ্ত হওয়ার পেছনে ভারতের দায় আছে এমন অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর জবাব দিয়ে নয়াদিল্লি বলছে, এ দাবি সম্পূর্ণ  মিথ্যা ও ভিত্তিহীন। শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

রণধীর জয়সোয়ালের কাছে প্রশ্ন ছিল, ‘বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সমর্থনেই খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটেছে। আপনার তরফ থেকে এ বিষয়ে কিছু বলবেন কি?’

জবাবে রণধীর বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা দেখিয়ে আসছে।’

অন্তর্বর্তী সরকারের আত্মসমালোচনা করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের জন্য এখন যথোপযুক্ত হবে আত্মসমালোচনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা।’

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে গুলিতে তিনজন নিহত হন। ১৩ সেনাসদস্য, ৩ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD