শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

ওয়াশিংটনে মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল MH-60 Black Hawk। এতে থাকা চার সেনা সদস্যই স্পেশাল অপারেশনস ইউনিটের অন্তর্ভুক্ত ছিলেন এবং কেউই বেঁচে নেই।

মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, নিহতরা 160th Special Operations Aviation Regiment (Night Stalkers) এর সদস্য। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ায় কাজ বিলম্বিত হয়।

কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা এক বিবৃতিতে নিহতদের পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান। সেনাবাহিনী জানায়, নিহতদের পরিচয় পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না।

এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, ফ্লাইট চলাকালে হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।

তথ্যসূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD