শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউরোপ চাইলে আলোচনায় রাজি রাশিয়া: ক্রেমলিন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব সময় আলোচনার পথ খোলা রাখতে চান।

রুশ সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় দেশগুলো যদি আলোচনায় আগ্রহ দেখায়, তাহলে রাশিয়াও ইতিবাচকভাবে সাড়া দেবে। তবে তার দাবি, কূটনৈতিক যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত ইউরোপের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা নতুন কূটনৈতিক উদ্যোগের কথা ভাবছেন। কারণ শান্তি আলোচনা নিয়ে এখন মূল ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করা সম্ভব। এতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও সমর্থন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার দাবি, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো বলছে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার আগ্রাসন ঠেকানো জরুরি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD