শিরোনাম :
ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন পার্বত্য অঞ্চলে সমান উন্নয়নের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত শিক্ষার মান রক্ষায় কোনো আপস নয়, নকলমুক্ত পরীক্ষায় জোর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম

আফগান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সমাজের সংলাপে চীনের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গত (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক একটি উন্মুক্ত সম্মেলনে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও দেশটি মানবিক, উন্নয়ন, মানবাধিকার ও সন্ত্রাস দমনসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত বস্তুনিষ্ঠ, ন্যায্য, যুক্তিসঙ্গত এবং বাস্তব মনোভাব নিয়ে আফগান ইস্যুটি দেখা এবং ঐক্যবদ্ধভাবে আফগানিস্তানকে সাহায্য করে যত দ্রুত সম্ভব সঠিক পথে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, ইতিহাস ও বাস্তবতার কারণে আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের একীভূতকরণ কেবল ধীরে ধীরেই সম্ভব। এর বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার অভাব রয়েছে। সম্প্রতি একটি দেশ আফগানিস্তানে নিজ দেশের নাগরিক আটকের অজুহাতে কয়েকবার আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে, যা আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফগানিস্তানের স্বাভাবিক আদান-প্রদানে গুরুতর হস্তক্ষেপের সামিল। দেশটি নিজ দেশের স্বার্থ রক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, যা নিরাপত্তা পরিষদে অসন্তোষ সৃষ্টি করেছে। চীন ওই দেশটিকে যত দ্রুত সম্ভব এমন আচরণ বন্ধ করার তাগিদ দেয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগান নিষেধাজ্ঞা কমিটিকে আফগান সরকারি কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার অব্যাহতি নিয়ে পুনরায় আলোচনা করার আহ্বান জানায়।

সূত্র:শিশির-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD