শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

আঞ্চলিক সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক সমাধানের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গত (বুধবার) নিরাপত্তা পরিষদের সিরিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না-পারে, তা নিশ্চিত করা উচিত। ফু ছং বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর বহির্গামী প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরিয়ার ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তির সুযোগ কাজে লাগিয়ে, সর্বোচ্চ সংযম বজায় রেখে, এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতভেদ দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানায়, যাতে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত, সম্মিলিতভাবে কাজ করে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ করা। তিনি বলেন, চীন সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তার নিজস্ব উন্নয়ন-সক্ষমতা পুনরুদ্ধারের পক্ষে। সিরিয়ার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করে এবং জরুরি মানবিক চাহিদা পূরণে আরও বড় অবদান রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানায় চীন। তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। এই কার্যকলাপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD