শিরোনাম :
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব

অর্থনীতি ও রাজনীতি পুনরুজ্জীবনে একুশ হবে শক্তি: মির্জা ফখরুল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের মুক্ত পরিবেশে শহীদদের স্মরণ করা জাতির জন্য অনেক তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বাঙালির স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রের লড়াই—সবকিছুর ভিত্তিই একুশের চেতনা।

শুক্রবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার আগে তিনি সাংবাদিকদের বলেন, “এ দেশে যে পরিবর্তন এসেছে, তা একুশের আদর্শ থেকেই শক্তি পেয়েছে। এই চেতনা আমাদের পথ দেখাবে ভবিষ্যতেও।”

মন্ত্রী আরও বলেন, দেশের সামনে অর্থনীতিকে চাঙা করা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মতো বড় দায়িত্ব রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একুশের চেতনা ও জাতির সম্মিলিত প্রচেষ্টাই ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD