শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে হাজির হওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত ওই নোটিশের মাধ্যমে তাকে হাজির হতে বলা হয়েছে। রোববার দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে সাবেক সেনাপ্রধানকে তলবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও যথাযথ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী সময়ে প্রতিবেদন দাখিলের জন্য দুদক একটি দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে। টিমের দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মোজাম্মেল হোসেন।

দুদকের নোটিশে সাবেক সেনাপ্রধানকে নির্ধারিত তারিখে কমিশনের প্রধান কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগের বিষয়ে তার বক্তব্য গ্রহণের পাশাপাশি অনুসন্ধানের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুদকের জনসংযোগ দপ্তর

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD